ফের স্থগিত ভারতীয় মহাকাশচারী শুভ্রাংশু শুক্লার Ax- ৪ মিশন

নিউজটাইম ওয়েবডেস্ক : ফের স্থগিত এক ঐতিহাসিকসিক যাত্রা। বুধবার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (আইএসএস)-এর উদ্দেশে পাড়ি দেওয়ার কথা ছিল ভারতীয় মহাকাশচারী শুভ্রাংশু শুক্লা এবং আরও তিনজন মহাকাশচারীর। কিন্তু, ভেস্তে গেল সেই যাত্রা। স্পেসএক্স সংস্থার তরফে জানান হয়েছে, রকেটের একটি অংশে তরল পদার্থের লিক পাওয়া গেছে। যার ফলে অভিযান স্থগিত করা হয়েছে। জানা যাচ্ছে, রকেট পরিদর্শনের সময় পাওয়া যায় এই লিক। কারিগরি দল রকেটটিকে সারানোর চেষ্টা করছে।

এর আগেও মহাকাশের উদ্দেশে ভারতীয় মহাকাশচারী শুভ্রাংশু শুক্লার পাড়ি দেওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে তা পিছিয়ে যায়। এনিয়ে মোট চার বার পিছিয়ে গেল শুভাংশুদের মহাকাশ যাত্রা। রকেট মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত এবং উৎক্ষেপণের অনুমতি না পাওয়া পর্যন্ত কোনও নতুন তারিখ দেওয়া হবে না বলে জানান হয়েছে স্পেসএক্সের তরফে।

রাকেশ শর্মার ৪ দশক পর কোনও ওভারতীয় মহাকাশচারী মহাকাশে পাড়ি দিতে চলেছিলেন। এই যাত্রা সত্যি ঐতিহাসিক বলে মনে করছে আন্তর্জাতিক মহল। জানা যাচ্ছে, শুভ্রাংশু এবং আরও তিন মহাকাশচারী তাঁরা ১৪ দিন আইএসএসে থাকবেন। টানা পরীক্ষানিরীক্ষা চালাবেন। নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে দলটি এই কাজ করবে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube