নিউজটাইম ওয়েবডেস্ক : আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল একটি যাত্রীবাহী এআই-১৭১ বিমান। বৃহস্পতিবার দুপুর ১ টা ৩৯ মিনিটে গুজরাতের মেঘানিনগরে বিমান দুর্ঘটনাটি ঘটে। দেশের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, বিমানটিতে মোট ২৪২ জন ছিলেন। তাঁদের মধ্যে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু ছিলেন। বিমান দুর্ঘটনায় সকলের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এমনকি বহুতলের ওপর আছড়ে পড়ার ফলে মৃতের অসংখ্য আরও বাড়তে বলেও আশঙ্খা করা হচ্ছে।
রানওয়ে থেকে ওড়ার মাত্র ১ মিনিটের মধ্যেই একটি বহুতলের ওপর আছড়ে পরে বিমানটি। ভেঙে পড়ার পর বিমানটিতে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বহু ইঞ্জিন। আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কী কারণে এই দুর্ঘটনা, যান্ত্রিক কোনো ত্রুটি নাকি নাকি নাশকতার ছক তা এখনও স্পষ্ট নয়। আপাতত দুর্ঘটনাস্থলের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চলছে উদ্ধারকাজ। ফ্লাইটরাডার২৪-এর তথ্যানুসারে, বিমানটি ভেঙে পড়ার আগে মাটি থেকে ৬২৫ ফুট উচ্চতায় ছিল। ফলে ক্ষয়ক্ষতির পরিমান বাড়তে বাড়ে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে দুর্ঘটনার খবর ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সমাজমাধ্যমে পোস্ট করে আহমেদাবাদের মুখ্যমন্ত্রী ঘটনায় দুঃখ প্রকাশ করেন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

