এলাকাবাসীর গণপিটুনিতে মৃত্যু যুবকের, গ্রেফতার ৮

নিউজটাইম ওয়েবডেস্ক : ফের অমানবিকতার নজির! রাতের অন্ধনের বোনের বিছানায় ভুলবশত শুয়ে পড়েছিলেন দাদা। তারপর চিৎকার করে ওঠে বোন। মেয়েটির চিৎকারে ছুটে আসে বাড়ির অন্য সদস্যরা। বেধড়ক মারধর করা হয় ওই যুবককে। রাতের বেলা কোনোক্রমে প্রাণ হাতে নিয়ে পালিয়ে যায় ওই যুবক।

বুধবার সকালে বাড়ি ফিরতেই ফের শুরু হয় বচসা। এরপর এলাকাবাসীরা ধরে গণপিটুনি দেয় ওই যুবককে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ। সঙ্গে সঙ্গে ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থেনের চাইপাট এলাকার। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে আটজনকে।

স্থানীয় সূত্রে খবর, মৃত যুবকের ( সুরজিৎ জানা, ২৬ বয়স ) নামে নানা অভিযোগ উঠেছিল এর আগে। এলাকাবাসীরা মোটেই ভালো চোখে দেখতেন না সুরজিৎকে। এদিন সকাল বেলা সুরজিৎ বাড়ি ফিরতেই গ্রামবাসীদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে সে। এরপর এলাকারই বেশ কয়েকজন তাঁকে মারধর শুরু করে। মুহূর্তের মধ্যে রাস্তায় লুটিয়ে পড়ে সুরজিৎ। সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube