নিউজটাইম ওয়েবডেস্ক : প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের মূলপর্বের ছাড়পত্র আদায় করে নীল ব্রাজিল। ভিনিসিয়াসের একমাত্র গোলে জয় পেল সেলেকাওরা। সমস্ত সংশয় উড়িয়ে আগামী বছর ফুটবলের সেরা মঞ্চে ব্রাজিলকে খেলতে দেখা যাবে। মারাকানায় নামার আগে নতুন কোচ কার্লো আন্সেলোত্তির কোচিংয়ে একটি ম্যাচ খেলেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র হয়েছিল। প্যারাগুয়ের বিরুদ্ধে আর ছন্নছাড়া ব্রাজিল নয়। নিজেদের মধ্যে বোঝাপড়ার ছবিটাও পরিষ্কার। প্রথম অর্ধ শেষ মুহূর্তে গোলটি হয়। ম্যাথিউস কুনহার মাটি ঘেঁষা পাস ধরে বল জালে জড়িয়ে দেন তিনি। এক গোলে জিতলেও, সারা ম্যাচে দাপট ছিল ভিনিসিয়াসদের। ১১ টি শটের মধ্যে গোল লক্ষ্য করে শট ছিল চারটি। বল পজিশন ছিল ৭৩ শতাংশ। প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের ছাড়পত্র আদায়ের সঙ্গে সঙ্গে ব্রাজিলই হচ্ছে একমাত্র দল, যারা সব বিশ্বকাপে খেলবে। বিশ্বকাপে মূলপর্বে খেলার চটপত্র আগেই আদায় করে নিয়েছিল আর্জেন্টিনা। যোগ্যতা পর্বে কলম্বিয়া ম্যাচ নিয়মরক্ষার ম্যাচ। সেই ম্যাচে ধাক্কা খেল গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম একাদশে লিওলেন মেসি থাকা সত্ত্বেও ঘরের মাঠে কোনও রকমে ড্র করে মুখরক্ষা করল। ম্যাচেও ২৪ মিনিটে গোল করে এগিয়ে যান কলম্বিয়া। একক দক্ষতায় আর্জেন্টিনার পাঁচ ডিফেন্ডারকে কাটিয়ে গোলটি করেন লুইস দিয়াজ। ৭০ মিনিটে বিপদ বাড়ে লিওলেন সকলোনি ব্রিগেডের। এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখলে, ১০ জন্যে হয়ে পরে আর্জেন্টিনা। ৮১ মিনিটে নীল – সাদা জার্সিধারীদের ম্যাচে সমতা ফেরাও থিয়াগো আলমাদা। ড্র করলেও, ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লীগ টেবিলে শীর্ষেই রয়েছে সকলোনি ব্রিগেড।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

