ধুন্ধুমার পরিস্থিতি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে, আন্দোলনে মহিলা নিরাপত্তারক্ষীরা

নিউজটাইম ওয়েবডেস্ক : মহিলা নিরাপত্তারক্ষীদের ডিউটি সংখ্যা কমিয়ে দিয়ে নতুন নিয়োগ করছে এজেন্সি, এই অভিযোগ তুলে ধুন্ধুমার পরিস্থিতি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের গাড়ি আটকে বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। এমনকি রেজিস্টারকে আটকে তাঁর পা ধরে কান্নায় ভেঙে পড়েন নিরাপত্তারক্ষীদের একাংশ। ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে।

নিরাপত্তারক্ষীদের অভিযোগ, প্রায় ১১ বছর ধরে তাঁরা কাজ করছেন¸ এজেন্সির মাধ্যমে নিয়োগ করা হয়েছিল, এতদিন তাঁদের কাজের সমস্যা হয়নি। বর্তমানে নতুন লোক নিয়োগ করছে এজেন্সি এবং কাজের সময় কমিয়ে দিয়েছে। বিষয়টি নিয়ে বারবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান হলেও, কোনোও ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

যদিও রেজিস্টার দাবি করেছেন, বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। এখন দেখার মহিলা নিরাপত্তারক্ষীদের সমস্যার সমাধান কত দ্রুত হয়।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube