শুক্রবার থেকে ফের স্কুল ছুটির নির্দেশ, খুলল কলেজে ভর্তির পোর্টালগুলি

নিউজটাইম ওয়েবডেস্ক : গত কয়েকদিনে রাজ্যের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরী হয়েছে। যার কারণে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। আগামী গত কয়েকদিন তাপপ্রবাহের দেওয়া হয়েছে পূর্বাভাস। এর জেরে নতুন পদক্ষেপ নীল রাজ্যের শিক্ষা দফতর।

শুক্রবার থেকে স্কুল ছুটির নির্দেশ দেওয়া হল । কিছু জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতির কারণে আগামী ১৩ই ও ১৪ই জুন রাজ্যের সমস্ত সরকার ও সরকার পোষিত স্কুলে পড়াশোনা বন্ধ থাকবে। তবে এই নির্দেশ পাহাড়ি স্কুলের ক্ষেত্রে কার্যকর নয়।

এদিকে, উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের প্রায় ৪০ দিন পর খুললো কলেজে ভর্তির পোর্টালগুলি। আগামী সপ্তাহেই খুলে যাচ্ছে ভর্তির পোর্টাল। আগামী ১৭ই জুন থেকে ছাত্রী-ছাত্রীরা কলেজে ভর্তির আবেদন করতে পারবেন বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, ওবিসি তালিকা নিয়ে বিতর্কের জেরে বন্ধ ছিল কলেজে ভর্তির পোর্টালগুলি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube