নিউজটাইম ওয়েবডেস্ক : পুরীর জগন্নাথ ধামে স্নানযাত্রায় মেতে ভক্তবৃন্দরা। আশার মাসে রথযাত্রা উৎসবের সূচনা এই স্নান যাত্রা। এরপরেই জগন্নাথ দেব মাসির বাড়ি যাওয়ার জন্য তৈরী হবেন। স্নান যাত্রা উপলক্ষ্যে ওড়িশায় ভিড় জমে লখ্যাধিক পর্যটকের। জগন্নাথদেবের স্নান যাত্রা উপলক্ষ্যে সেজে উঠেছে রাজ্যের বিভিন্ন মন্দির।
মায়াপুর ইস্কনের পক্ষ থেকে মায়াপুর ইস্কন শাখা রাজাপুর মন্দিরে প্রভু জগন্নাথের স্নানযাত্রা অনুষ্ঠান মহাসমারোহে অনুষ্ঠিত হয়। মায়াপুরে একাধিক স্থানীয় এবং বিদেশী ভক্ত সমন্বয়ে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রাকে নিজের হাতে স্নান করার। জগন্নাথদেবের স্নান যাত্রা দেখতে ভিড় জমান হাজার হাজার ভক্তবৃন্দ। উৎসবকে কেন্দ্র করে ভক্তবৃন্দরা জন্য পড়াদের ব্যবস্থা করেন মন্দির কর্তৃপক্ষ। কথিত, এই স্নান যাত্রার পর জগন্নাথ দেবের জ্বর হয়। দয়িতাপতিরা জগন্নাথ দেবকে সেবা সুশ্রুষা করেন। এরপর রথযাত্রার দিন সুসজ্জিত রথে চড়ে মাসির বাড়ি যান জগন্নাথদেব। নবনির্মিত দিঘার জগন্নাথমন্দিরে ধুমধাম করে পালন করা হচ্ছে জগন্নাথের স্নান যাত্রা। দ্বারোদঘাটনের পর এই প্রথম রথের চাকা ঘুরতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরে। নিজের বাড়ির গাছের আম, কাঁঠাল পাঠালেন মুখ্যমন্ত্রী। সেই ফল দিয়েই বুধবার ভোগ নিবেদন করা হয়। আগামী ২৭ তারিখ রথযাত্রা। তার আগে জগন্নাথদেবের স্নানযাত্রায় মেতে মন্দিরগুলি।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

