নিউজটাইম ওয়েবডেস্ক : বয়স বাড়লেও তিনিই যে পর্তুগালের আশা – ভরসা, ফের একবার প্রমান করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নেশনস লিগে তাঁর গোলেই ২৫ বছর পর জার্মানিকে হারাল পর্তুগাল। আদায় করে নিল ফাইনালের ছাড়পত্র।
এর আগে ২০০০ সালে শেষবার জার্মানদের বিরুদ্ধে জয় পেয়েছিল। নেশনস লিগের সেমিফাইনালে বুধবার রাতে মিউনিখে মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথম অর্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয় অর্ধে খেলার গতি প্রকৃতি পুরো বদলে যায়। ৪৮ মিনিটে ফ্লোরিয়ার রিটর্জ দুর্দান্ত হেডে গোল করে এগিয়ে দেয় জার্মানিকে। গোল হজমের পরে খোঁচা খাওয়া বাঘের মতো আক্রমণ শানাতে থাকে পর্তুগিজরা। ৬৩ মিনিটে ফ্রান্সিসকো কনসেইকাও গোল করে সমতা ফেরান। ৬৮ মিনিটে পর্তুগালের হয়ে জয়সূচক গোলটি করেন রোনাল্ডো। গোল করে তিনি শুধু দেশকে ফাইনালে তুললেন না, সেই সঙ্গে গড়লেন রেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে এটা সিআর সেভেনের ১৩৭তম গোল। সব মিলিয়ে কেরিয়ারে ৯৩৭তম গোল। পর্তুগালের হয়ে জার্মানির বিরুদ্ধে সবচেয়ে বেশি গোল করারও রেকর্ড গড়লেন রোনাল্ডো।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

