নিউজটাইম ওয়েবডেস্ক : নেশনস লিগের ফাইনালে এক সমর্থকের মৃত্যু ঘটেছে। জানা যাচ্ছে, স্টেডিয়ামের দ্বিতীয় টিয়ার থেকে পরে মৃত্যু ঘটেছে ওই ফুটবল ভক্তের। ম্যাচের অতিরিক্ত সময়ে ঘটনাটি ঘটে। উয়েফা থেকে বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি শোকবার্তা জানানো হয়েছে।
নেশনস লিগের ফাইনাল ছিল জার্মানির মিউনিখে। পোর্তিগাল ও স্পেনের ম্যাচ নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হয়। ট্রাইব্রেকারে ইয়ামালদের উড়িয়ে শেষ হাসি রোনালদোর দলের। এই ম্যাচ নিয়ে এমনিতেই যথেচ্ছ উত্তেজনা ছিল সামর্থের মধ্যে। সেখানে এক ফুটবলভক্তের মৃত্যুতে শোর ছায়া নেমে এসেছে। বাভারিয়ান পুলিশের তরফ থেকে বলা হয়েছে, ম্যাচ চলাকালীন এক ব্যক্তি দ্বিতীয় টিয়ার থেকে নিচের টিয়ারে পড়ে যান। সেখানেই তাঁর মৃত্যু ঘটে। এটিকে ড্রুঘটনা ছাড়া আর কিছু বলার কোনও কারণ নেই। ওই ব্যক্তি পড়ে যেতেই স্বাস্থ্যকর্মীরা দ্রুত ছুটে আসেন। কিন্তু তাদের চেষ্টা বিফলে যায়। উয়েফার পক্ষ থেকে জানানো হয়েছে, মিউনিখের আলিয়াগঞ্জ এরিয়ান একটি দুর্ঘটনা ঘটে। স্বাস্থ্যকর্মীদের চেষ্টা সত্ত্বেও দুর্গভাগ্যজনকভাবে তিনি মারা যান। তাঁর পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। যদিও ওই সমর্থক কোন দেশের ছিল তা জানানো হয়নি। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, প্রশ্নোত্তরের আগে আমি প্রয়াত সমর্থকের পরিবারের প্রতি সমবেদনা জানাতে চাই। এই ধরণের ঘটনায় বুঝতে পারি, জীবন কতটা গুরুত্বপূর্ণ। অন্যদিকে চ্যাম্পিয়ন পর্তুগালের সদস্য ও ম্যাচের সেরা নুন মেন্ডেজও বলেন, এই ঘটনার ফলে তাঁদের ট্রিফয়েজয়ের আনন্দ বিশ্বাসে পরিণত হয়েছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

