ইসলামপুরকাণ্ডে এখনও নিখোঁজ নাবালক! CBI তদন্তের দাবি করতে চলেছেন পরিবার

নিউজটাইম ওয়েবডেস্ক : ইসলামপুর কাণ্ডের প্রায় ১৫ দিন পার। এখনও খোঁজ মেলেনি নির্যাতিত নাবালকের। ছেলের চিন্তায় শোকে কাতর মা-বাবা-পরিবার ও পরিজনরা। মঙ্গলবার পর্যন্ত পুলিশকে ডেডলাইন বেঁধে দিলেন নির্যাতিত নিখোঁজ কিশোরের পরিবার। আজকের মধ্যে যদি ছেলেকে মৃত বা জীবিত অবস্থায় ফিরিয়ে দিতে না পারে পুলিশ, তবে বুধবার ইসলামপুর থানা ঘেরাওয়ের ডাক দিয়েছেন তাঁরা। এর পাশাপাশি সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। পরিবারের লোক বলছেন, পুলিশের ওপর আর কোনও আস্থা নেই। ছেলের জন্য বাড়িতে খাওয়া বন্ধ হয়ে গেছে।
এদিকে মহেশতলা থানায় উচ্চ পর্যায়ের বৈঠক চলছে। বৈঠকে রয়েছেন আকাশ মগারিয়া ডিআইজি, পিআর।

প্রসঙ্গত, প্রায় ১৫ দিন আগে একটি অমানবিক নির্যাতনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, ইসলামপুর থেকে মহেশতলায় কারখানার কাজ করতে এসে মোবাইল চুরির অপবাদে একটি ছেলেকে উল্টো ঝুলিয়ে রেখে বিদ্যুতের সক দেখা হয়। তারপর থেকে ফেরার ছিলেন ঘটনায় মূল অভিযুক্ত। যদিও জড়িত মূল অভিযুক্ত শাহেনশা সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আলিপুর আদালতে তোলা হলে তাদের ১৬জুন পর্যন্ত পুলিসি হেফাজতের নির্দেশ দেয়।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের একসাথে বসিয়ে মুখোমুখি জেরা করা হয়েছে। যদিও তাদের কথায় একাধিক অসঙ্গতি প্রকাশ্যে এসেছে। অভিযুক্তদের দাবি, ঘটনার দিন বাথরুমে যাওয়ার নাম করে পালিয়ে গেছে ওই কিশোর। এদিকে অভিযোগ অস্বীকার করেছে পরিবার।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube