ডোমজুরকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত আরিয়ান খান, ফেরার মা শ্বেতা

নিউজটাইম ওয়েবডেস্ক :


ডোমজুরকাণ্ডে মূল অভিযুক্ত আরিয়ান খান ( ছেলে ) এবার পুলিশের জালে। কলকাতার টালিগঞ্জের একটি বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা। যদিও ফেরার আরেক মূল অভিযুক্ত শ্বেতা
খান। এর পাশাপাশি বুধবার শ্বেতার মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বাঁকড়া থানার পুলিশ।

উল্লেখ্য, সোদপুরের এক তরুণীকে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ দেওয়ার নাম করে পানশালায় কাজের জন্য চাপ দেয় আরিয়ান খান ও শ্বেতা খান। ওই তরুণী অনৈতিক কাজে রাজি না হওয়ায় তাঁর ওপর নির্মম অত্যাবহার চালাত মা ও ছেলে। ঘটনার পর থেকেই ভুরি ভুরি অভিযোগ উঠেছে শ্বেতা খানের বিরুদ্ধে।

প্রকাশ্যে এসেছে শ্বেতার শাসক দলের যোগ! একাধিক তৃণমূল নেতার সঙ্গে ছবি প্রকাশ। শ্বেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। এমনকি সুদে টাকা ধার দিয়ে বাড়ি জোরজবরদস্তি হাতিয়ে নিত । যদিও ঘটনার পর পলাতক ছিল শ্বেতা ও আরিয়ান। হাওড়ার বাঁকড়ার ফ্ল্যাট তালা বন্ধ অবস্থায় ছিল। এদিকে তদন্তের স্বার্থে পুলিশ শ্বেতার বাড়ি তল্লাশির অনুমতি পেল। পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে খবর।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube