নিউজটাইম ওয়েবডেস্ক : কলকাতায় কোটিপতি বৃদ্ধের রহস্যমৃত্যু । সোমবার সকালে ঘটনায় ব্যাপক ভাবে চাঞ্চল্য ছড়িয়েছে নেতাজী নগর থানা এলাকাজুড়ে। জানা গিয়েছে, মৃত বৃদ্ধের নাম আশুতোষ দাস। বয়স ৮০ বছর। জানা যাচ্ছে, ৪ তলা অট্টালিকার মতো বাড়ি ওই বৃদ্ধের । সেই বাড়িতে একাই থাকতেন আশুতোষ দাস। স্থানীয় সূত্রে খবর, গত শুক্রবার শেষ দেখা গিয়েছিল ওই বৃদ্ধকে, তারপর থেকে কোনো খোঁজ পাওয়া যায়নি ওই বৃদ্ধের।
পুলিশ সূত্রে খবর, মৃত ওই বৃদ্ধের কয়েক কোটি টাকার সম্পত্তি ছিল। এবং তাঁর প্রিন্টিংয়ের ব্যবসা ছিল বলে জানা যাচ্ছে। মৃত বৃদ্ধের ছেলে থাকেন দিল্লিতে এবং মেয়ে থাকেন অস্ট্রেলিয়ায়। এদিন সকালে ওই ৪ তলা বাড়ির একতলার ঘর থেকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হয় মৃত দেহটি। প্রশ্ন উঠছে, কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক ওই বৃদ্ধের। সেই সম্পত্তি হাতানোর লোভে হত্যা নাকি ব্যবসায়িক কোনো শত্রুতা? ঘটনার তদন্ত শুরু করেছে নেতাজি নগর থানার পুলিশ ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

