নিউজটাইম ওয়েবডেস্ক : ইসলামপুরের নাবালক নিখোঁজের ঘটনায় প্রায় ১৭ দিন পার হয়ে গিয়েছে। ঘটনায় মূল অভিযুক্তদের ধরা সম্ভব হলেও, এখনও অধরা নির্যাতিত নাবালক। নাবালককে খুঁজে পেতে রবীন্দ্রনগর থানায় তদন্তের জন্য গঠন করা হল সিট। রবীন্দ্রনগর থানার আইসির তত্ত্বাবধানে এই সিট গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে।
ছেলেকে ফিরে পেতে মঙ্গলবার পর্যন্ত পুলিশকে ডেডলাইন বেঁধে দিয়েছিলেন নির্যাতিত নাবালকের পরিবার। সেই সময় এখন পার। খোঁজ নেই নাবালকের। পাশাপাশি নির্যাতিতর পরিবার হুঁশিয়ারি দিয়েছিলেন ছেলেকে জীবিত বা মৃত অবস্থায় ফেরত দিতে না পারলে তাঁরা জেলা সুপারের অফিস ঘেরাও করবেন। উল্লেখ্য, ইসলামপুরকাণ্ডে মূল অভিযুক্ত শাহেনশা সহ ৫ জনকে দফায় দফায় জেরা করছে পুলিশ। অভিযুক্ত দাবি করেছেন, ঘটনার দিন বাথরুমে যাওয়ার নাম করে পালিয়ে গিয়েছিল ওই নাবালক। তারপর তাঁরা ওই কিশোরকে খোঁজার চেষ্টা চালায়। যদিও শেষ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি নির্যাতিতকে। এবার খুঁজে পেতে গঠন করা হল সিট।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

