প্রেমিকের সঙ্গে ছক কোষেই খুন! পুলিশের হেফাজতে সোনমের প্রেমিক

নিউজটাইম ওয়েবডেস্ক : রাজা রঘুবংসী হত্যাকাণ্ডের মুলে যে তাঁর স্ত্রী সোনম রঘুবংসী রয়েছেন, প্রথম থেকেই সন্দেহ করেছিল পুলিশ। তদন্তে নেমেই পুলিশ অনুমান করে তৃতীয় কোন ব্যক্তির উপস্থিতি রয়েছে ওদের সম্পর্কে। পুলিশের অনুমানই সঠিক প্রমাণিত হয়। সোমবার কাকভোরে সোনম এবং সোনমের প্রেমিক রাজ্ কুশওয়াহার উপস্থিতি টের পেয়েছিলেন রাজা রঘুবংশীর মাও। পরিবারের সঙ্গে রাজ্যের ছবি দেখতে পেয়ে তিনি প্রশ্নও করেন। সেই সময় সোনমের পরিবার রাজকে বলেছিল বাড়ির চাকর। ২০ বছর বয়সী ছেলেটি সোনমের থেকে ৫ বছরের ছোটো।

পুলিশ সূত্রে খবর, প্রেমিকের সঙ্গে ছক কোষেই রাজাকে খুন করেছেন সোনম। ইতিমধ্যে রাজকেও হেফাজতে নিয়েছে পুলিশ। ছেলে কাউকে খুন করতে পরে না বলে জানিয়েছেন রাজ্যের মা। ঠান্ডা মাথায় খুন করতেই ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন সোনম। শশুড়বাড়ির কাউকে না জানিয়েই টিকিট বুক করেন। মধুচন্দ্রিমার পুরো বিষয়টি শুধু সোনম এবং তাঁর পরিবারই। রাজা রঘুবংসীর মা কিছুই জানতেন না এই বিষয়ে।

মধুচন্দ্রিমায় দামী হার পরে গিয়েছিলেন রাজা রঘুবংসী। মা ব্যারন করা সত্ত্বেও রাজা কেন দামী হার পরে গিয়েছিলেন মেঘালয় সফরে? সেকি সোনমের ইন্ধনেই?

প্রসঙ্গত, গত ১৯ মে বিয়ে করেছিলেন ইন্দোরের তাজা রঘুবংসী ও সোনম রঘুবংসী। পরের দিনই মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন নবদম্পতি। এরপরই খাদ থেকে উদ্ধার হয় রাজার দেহ। ঘটনার পর বেশ কয়েকদিন নিখোঁজ ছিলেন নববধূ সোনম। অবশেষে সোমবার উত্তরপ্রদেশের একটি ধাবা থেকে সোনমকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার স্বাস্থ্য পরীক্ষা করে সোনমকে পাটনার ফুলওয়ারি শরিফ পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। সেখান থেকে পাটনা বিমানবন্দর, তারপর কলকাতা বিমানবন্দর হয়ে সোনমকে গুয়াহাটি নিয়ে যাওয়া হয়। গোটা প্রক্রিয়ায় সোনমের কালো কাপড়ে মুখ ঢাকা ছিল। কিন্তু তাঁর চালচলনে কোথাও কোনোরকম জড়তা বা অনুশোচনার ছবি ধরা পড়েনি। তাহলে কি এরকম জঘন্য অপরাধে অভিযুক্ত হওয়ার পরেও অনুশোচনা নেই সোনমের?

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube