প্রধানমন্ত্রীর আহ্বানে নৈশভোজে দিল্লিতে তৃণমূল সাংসদ অভিষেক

নিউজটাইম ওয়েবডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে দিল্লিতে নৈশভোজে যোগ দিতে দিল্লি গেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় নরেন্দ্র মোদির আহ্বানে নৈশভোজে উপস্থিত থাকবেন সাতটি বহুদলীয় দলের প্রতিনিধি সদস্যরা। সেই প্রতিনিধি দলের অন্যতম সদস্য হলেন অভিষেক¸ অপারেশন সিঁদুরের সাফল্য ও সন্ত্রাসবাদে মদতদাতা যে পাকিস্তান এই বার্তা তুলে ধরতে বিশ্বের দরবারের গিয়েছিলেন এই সাত সদস্যের প্রতিনিধি দলটি। আজ তাদের নিয়েই সন্ধ্যায় বৈঠক প্রধানমন্ত্রী মোদির। সূত্রের খবর, সেখানেই নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরবেন তৃণমূল সাংসদ।

উল্লেখ্য, বিশ্বের দরবারে গিয়ে তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায় বলেছিলেন, দল নিয়ে রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে। কিন্তু, দেশের জন্য তিনি সর্বদা আছেন। বিশ্বের দরবারে গিয়ে কেন্দ্রের সাফল্য ও প্রশংসা শোনা যায় অভিষেকের গলায়।

প্রসঙ্গত, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্ব সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়েছেন। যদিও তাতে এখনও পড়েনি শিলমোহর। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা নৈশভোজে দিল্লিতে অভিষেক বন্দোপাধ্যায়ের যাওয়া অত্যন্ত্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube