বোলপুরের আইসির ফোন বাজেয়াপ্ত, বিভাগীয় তদন্ত শুরু

নিউজটাইম ওয়েবডেস্ক : সম্প্রতি প্রকাশ্যে এসেছিল বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মন্ডল বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোন করে কদর্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়েছিলেন। এ ঘটনায় তৃণমূল নেতার গ্রেফতারির দাবি তোলে বিরোধী দল গুলি।

কিন্তু সমস্ত দাবি অগ্রাহ্য করে বহাল তোবিয়াতে রয়েছেন অনুব্রত মন্ডল। কর্ত্যবরত পুলিশ অফিসারকে হুমকি ও গালিগালাজ করা নিয়ে দু’বার পুলিশ তলব করেছিল কেষ্টকে। যদিও দু’বারই অসুস্থতার দোহাই দেখিয়ে গরহাজির থেকেছেন অনুব্রত। বুধবার কেষ্টর করোনা টেস্ট পরীক্ষা করা হবে বলে সূত্রের খবর।

এরই মধ্যে বোলপুরের আইসি লিটন হালদারের বিরুদ্ধে শুরু হল বিভাগীয় তদন্ত। বাজেয়াপ্ত করা হয়েছে আইসির ফোন।
অন্যদিকে, বোলপুরের আইসি লিটন হালদারকে সোশ্যাল মিডিয়ায় লাইভ করে হুমকি দিয়েছিলেন কেষ্ট ঘনিষ্ঠ বোলপুর তৃণমূলের যুব নেতা বিক্রমজিৎ সাউ। সঙ্গে সঙ্গে তাঁকে পদ থেকে সরিয়ে দিয়েছে দল। এদিকে বুধবার হাজিরা দিতে বলা হয়েছিল সিউড়ি থানার পক্ষ থেকে।

যদিও এদিন নির্ধারিত সময়ের আগেই উপস্থিত ছিলেন থানায়। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় রুজু করা হয়েছে। বেশ কিছুক্ষন সিউড়ি থানার আইসি সঞ্চয়ন বন্দোপাধ্যায় জিজ্ঞাসাবাদ করেছে বিক্রমজিৎকে। জানা যাচ্ছে, তদন্তের স্বার্থে আবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube