ট্রাইব্রেকারে স্পেনকে হারিয়ে নেশনস লিগের খেতাব জয় করল পর্তুগাল

নিউজটাইম ওয়েবডেস্ক : ট্রাইব্রেকারে স্পেনকে হারিয়ে নেশনস লিগের খেতাব জয় করল পর্তুগাল। ২০১৯ সালের পর দ্বিতীয়বার শিরোপা জয় করল তারা। ম্যাচের শুরু থেকে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছিল পাদ্রী, ইয়ামালরা। কিন্তু শেষ হাসি হাসল রোনাল্ডোরাই। ২১ মিনিটে যুবমন্দির গোলে এগিয়ে যায় স্প্যানিশরা। কিন্তু খেলার গতির বিরুদ্ধে গিয়ে ২৬ মিনিটে নুনো মেন্ডেজের গোলে সমতা ফেরায় পর্তুগাল।

এটি তাঁর প্রথম আন্তর্জাতিক গোল। প্রথম অর্ধের খেলা সাহস হওয়ার আগে ওয়ারজাবালের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্পেন। তাতেও দমে যায়নি পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সৌজন্যে মুশকিল আসন করে তারা। ৬১ মিনিটে বাঁ-দিক থেকে ভেসে আসা ক্রুস স্প্যানিশ ডিফেন্ডারের পেয়ে লেগে উঠে যায়। গোলের সামনে ওৎ পেতে ছিলেন সিআর সেভেন।

চকিতে ভেসে আসা প্রথম পোস্ট দিয়ে জালে জড়িয়ে দেন। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৩৮ তম গোলটি করেন। নির্ধারিত সময়ে আর কোনও দল গোল করতে না পারায়, ম্যাচ গোড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোল না হওয়ায় ফয়সালা হয় ট্রাইব্রেকারে। স্পেনকে হারিয়ে উচ্ছাসে মেতে ওঠেন পর্তুগিজ ফুটবলার কোচ থেকে শুরু করে ফুটবলাররা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube