নিউজটাইম ওয়েবডেস্ক : মধুচন্দ্রিমায় গিয়ে রাজা রঘুবংশীর রহস্যময় মৃত্যুর ঘটনায় নয়া মোড়। স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার নববধূ সোনম রঘুবংশী।সোমবার ভোররাতে উত্তরপ্রদেশের গাজীপুরের এক ধাবা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর সাড়ে তিনটে নাগাদ গাজীপুরের নন্দগঞ্জ এলাকায় অবস্থিত কাশি ধাবায় পৌঁছন সোনম। কাঁদতে কাঁদতে ওই ধাবার মালিকের থেকে ফোন চেয়ে বাড়িতে ভিডিও কল করে সে। ফোনে জানান,
উত্তরপ্রদেশের গাজীপুরের রয়েছেন তিনি। সন্দেহ হওয়ায় ধাবার মালিক আপৎকালীন নম্বরে ফোন করেন। অন্যদিকে সোনমের ভাই তার উপস্থিতির কথা ইন্দোর পুলিসে জানায়। এরপর সেখান থেকে তাকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে আরও তিনজনকে। রবিবার রাত দশটা থেকে প্রায় সারারাত ধরে চলে পুলিসি অভিযান। গত ১৯ মে বিয়ে করেছিলেন ইন্দোরের রাজা রঘুবংশী ও সোনম রঘুবংশী। পরের দিনই মেঘালয়ে মধুকেন্দ্রিমায় গিয়েছিলেন নব দম্পতি। সোহরার একটি হোম স্টেতে দুজনকে সেহাবরের মতো দেখা যায় গত ২৩ মে। এরপর ১১ দিনের মাথায় উদ্ধার হয় রাজার দেহ । ঘটনাস্থল থেকে উদ্ধার হয় রক্ত মাথা দা ও বর্ষাতি। রাজার মৃতদেহ পাওয়া গেলেও নিখোঁজ ছিলেন নববধূ সোনম। অভিযোহ উঠেছে, সোনমকে বাংলাদেশে পাচার করা হয়ে থাকতে পারে। ঘটনায় আলোড়ন পড়ে রাজনৈতিক মহলেও। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে ফোন করে উদ্বেগ প্রকাশ করেন। সিবিআই তদন্তে দাবি ওঠে। এবার স্বামী খুনের অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় স্তম্ভিত রাজা রঘুবংশীর মা। পুত্রবধূ যে এমন নৃশংস ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারেন, বিশ্বাস করতে পারছেন না তিনি। যদিও এই অভিযোগ অধিকার করেছেন সোনমের মা-বাবা। ঘটনায় সিবিআই তদন্ত চাইছেন তারা। পুলিশ সূত্রে খবর, রাজ্ কুশওয়াহা নামে একটি ছেলের সঙ্গে সম্পর্ক ছিল সোনমের। বিয়ের পরেও তার সঙ্গে যোগাযোগ ছিল সোনমের। প্রাথমিক অনুমান, প্রিমিকের কারণেই স্বামীকে খুনের ছক কোসেন সোনম। সদ্য বিবাহিত সোমাইকে এইভাবে খুনের ঘটনায় স্তম্ভিত গোটা দেশ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

