নিউজটাইম ওয়েবডেস্ক : দিল্লি রওনা দিলেন বাংলার যোগ্য চাকরিহারা শিক্ষকদের একটি প্রতিনিধি দল। সুপ্রিম কোর্টের শুনানি এবং সর্বভারতীয় রাজনৈতিক দলগুলির সমর্থন লাভের উদ্দেশ্যে দিল্লিতে রওনা চাকরিহারা শিক্ষকদের। তাঁদের অভিযোগ, যারা দুর্নীতি করেছে তাঁদের জন্য যোগ্যরা বঞ্চিত হচ্ছে। তাই দ্রুত মিরর ইমেজ প্রকাশের দাবি তুলেছেন তাঁরা। আর যদি তা না হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে, এই দাবিও জানিয়েছেন তাঁরা। প্রয়োজন হলে তারা রক্তক্ষয়ী সংগ্রামে নামবেন।
এদিন সকালে কলকাতা বিমানবন্দরে চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস জানান, দিল্লিতে গিয়ে সমস্যার সমাধানের জন্য তাঁরা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ বিভিন্ন সর্বভারতীয় রাজনৈতিক দলগুলির নেতৃত্বের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবেন। আরও বলেন, আগামী ১৬ই জুন তাঁরা বিধানসভা অভিযানের ডাক দিয়েছেন। এপ্রিল মাসে সুপ্রিম কোর্টের রায়দানে চাকরি চলে গিয়েছে বাংলার প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর। সেই থেকেই চাকরিহারা হয়ে পড়েছেন তাঁরা। যদিও শীর্ষ আদালতের পরবর্তী রায় অনুসারে জানান হয়েছে, যেসমস্ত শিক্ষকেরা দাগি চিহ্নিত নন তাঁরা ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল থাকতে পারেন। এই নির্দেশ গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য প্রযোজ্য নয়।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

