কলকাতার স্বর্ণ ব্যবসায়ীকে হুমকি চিঠি, আতঙ্কে পরিবার

নিউজটাইম ওয়েবডেস্ক : খাস কলকাতায় মাওবাদীদের নাম করে হুমকি চিঠি পাঠানো হল কলকাতার বড়বাজার থানার এক স্বর্ণ ব্যবসায়ীকে । চিঠিতে সমীর মণ্ডল নামে এক ব্যক্তি মাওবাদী তহবিলের জন্য স্বর্ণ ব্যবসায়ী জয়ন্ত চৌধুরীর কাছে ৫০ লক্ষ টাকা দাবি করেছেন। এমনকি হুঁশিয়ারি দেওয়া হয়েছে পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে কোনোরকম পার পাওয়া যাবে না ।

প্রশ্ন উঠছে, কে বা কারা কী উদ্দেশ্য নিয়ে পাঠালো এই চিঠি? ওই ব্যক্তির সাথে ব্যবসায়িক কোনো শত্রুতা নাকি অন্য কোনো কারণ? আতঙ্কে ব্যবসায়ী ও তাঁর পরিবার ।

পুলিশ সূত্রে খবর, গত ২৮ মে এই ‘হুমকি’ চিঠিটি পাঠানো হয়েছিল। জানা গেছে, ওই স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি বনগাঁয়। বড়বাজার থানা এলাকার ওল্ড চায়না বাজার স্ট্রিটের এক স্বর্ণ ব্যবসায়ীকে চিঠি দিয়ে টাকা চাওয়ার অভিযোগ ব্যবসায়ীর। মাওবাদীদের নাম করে হুমকি চিঠি এসেছে বলে অভিযোগ স্বর্ণ ব্যবসায়ীর।

ঘটনায় ইতিমধ্যেই বড়বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই স্বর্ণ ব্যবসায়ী। তিনি জানিয়েছেন, ১০ বছর ধরে এখানে ব্যবসা করছি কোনোদিন ভাবতে পারিনি এভাবে কেও চিঠি দেবে ।এদিকে হুমকি চিঠির সূত্র ধরে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube