নিউজটাইম ওয়েবডেস্ক : দক্ষিণবঙ্গে দাবদাহের পরিমান ও অস্বস্তি বাড়বে। আগামী দু’দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতে গরম এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি আরও বাড়তে পারে । পশ্চিমাঞ্চলের জেলায় শুষ্ক আবহাওয়া তাই দক্ষিণবঙ্গে বর্ষার আগমন নেই বললেই চলে।
শুষ্ক ও গরম হাওয়া বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। অন্যান্য জেলাগুলিতেও গরম ও অস্বস্তি বজায় থাকবে। আগামী বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানা যাচ্ছে। এদিকে উত্তরবঙ্গে থমকে রয়েছে মৌসুমী বায়ু। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

