নিউজটাইম ওয়েবডেস্ক : প্রাক বর্ষার বৃষ্টি শুরু উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে রাজ্যের সব জেলায়। পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর¸ বাতাসে জলীয় বাষ্প থাকায় গরমের অস্বস্তিও থাকবে বলেও জানিয়েছেন তাঁরা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী , বুধবার ২৮ মে থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
উত্তর-পূর্ব ভারতের রাজ্যে ঢুকে পড়েছে বর্ষা। মৌসুমী বায়ু অনুকূল পরিবেশ পেয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বর্ষা সিকিম এবং উত্তরবঙ্গের কিছু অংশে ঢুকে পরবে বলে জানিয়েছেন আবহাওয়া বিদরা । আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা পৌঁছেছিল ১৩ ই মে। নির্ধারিত দিনের আগেই কেরলে ঢুকে পড়েছে মৌসুমি বায়ু¸ বাংলাতেও আগাম বর্ষার আগমনের কথা জানাল আবহাওয়া দফতর। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর , ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের কথা জানাল হাওয়া অফিস¸ এর সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে থাকবে দমকা ঝোড়ো হাওয়া।এর পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে আগামী বুধবার থেকে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে । বৃহস্পতিবার থেকে বাংলা এবং ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে প্রবেশ নিষেধ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

