নিউজটাইম ওয়েবডেস্ক : দুয়ারে বর্ষা । আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে দক্ষিণে ভারী বর্ষণের পূর্বাভাস। বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমী বায়ু। যার ফলে দক্ষিনবঙ্গে বর্ষা ঢুকতে আর কোনো বাধা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলায় দিনভর লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার ও বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অতি ভারী বৃষ্টির সতর্কতা বেশ কয়েকটি জেলায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। এদিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের । মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দার্জিলিং সহ অন্যান্য জেলাগুলিতেও। আগামী ৩ দিনে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে রাজ্যে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

