নিউজটাইম ওয়েবডেস্ক : শুক্রবার চেনাব সেতু, অঞ্জি সেতু এবং দুটি বন্দেভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তাঁর একদিন পর থেকেই শুরু হয়ে গেল বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল । শনিবার যাত্রী নিয়ে বন্দেভারত এক্সপ্রেস রওনা হয় শ্রীনগর স্টেশন থেকে ।এদিন যাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো । চন্দ্রভাগ নদীর ওপর তৈরী চেনাব সেতু ।
সেতু লম্বায় ১৩১৫ মিটার, নদীখাত থেকে উচ্চতা ৩৫৯ মিটার উঞ্চ । আইফেল টাওয়ারের থেকেও ৩৫ মিটার উঞ্চ । এই সেতু এবং গোটা রেলপথ জুড়ে যাওয়ায় খুশির হাওয়া যাত্রীদের মধ্যেও। তবে রেল যোগাযোগ নিয়েও শুরু হয়েছে বিতর্ক । শুক্রবার কাশ্মীরে শ্রীনগর কাটরা রেলপথ উদ্বোধন করে প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, যাবতীয় ভালো কাজ তাঁর করার অপেক্ষাতেই ছিল । সাত দশকের কংগ্রেস আসনে এই কাজ হয়নি বলেও দাবি করেন প্রধানমন্ত্রী । শনিবার প্রধানমন্ত্রীর এই দাবি নিয়েও বিতর্ক দানা বাধল । ১৯৯৪ সালে নরসীমা রাও প্রধানমন্ত্রী থাকাকালীন রেলপথের কাজ শুরু হয়। ২০০৫ সালে জম্মু থেকে উধমপুর রেল লাইন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মনমোহন সিং । ২০১৩ সালের মধ্যে অনন্তনাগ থেকে বানিহাল পর্যন্ত রেল লাইনের উদ্বোধন হয়ে যায় । কংগ্রেস নেতা দাবি করেছেন মোদী ক্ষমতায় আসার আগেই ১৫০ কিলোমিটার রেলপথের কাজ শেষ হয়ে যায় । রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা ভারতের ক্ষেত্রে প্রথম নয় । প্রকল্পের কৃতিত্বের দাবি নিয়ে রাজনৈতিক দলগুলির টানাপোড়েন আগেও হয়েছে ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

