নিউজটাইম ওয়েবডেস্ক :
২০০০ সালে শেষবার জার্মানির বিরুদ্ধে জয় পেয়েছিল পর্তুগাল। ইউরো কাপে গ্রুপের ম্যাচে জয় পেয়েছিল তারা। এরপর যতবার জার্মানদের মুখোমুখি হয়েছিল, ততবার হেরেছিল পর্তুগীজরা। এবার নেশনস কাপের সেমিফাইনালে নামছে দুই দল। ২৫ বছরের খোঁড়া কাটাতে মরিয়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। অন্যদিকে, নতুন চ্যালেঞ্জ নিতে তৈরী জার্মানরাও। এখনও পর্যন্ত নেশনস কাপ তিনবার হলেও, একবারও জিততে পারেনি জার্মানি। এমনকি প্রথম চার দলের মধ্যে থাকতে পারেনি। অধিনায়ক পরিবর্তন হয়েছে। নতুন অধিনায়কের হাত ধরে নেশনস কাপ জেতার স্বপ্ন দেখছে। তবে সেমিফাইনালে নামার আগে দল নিয়ে সমস্যায় জার্মান কোচ জুলিয়ান নাগেলসমান। চোটের জন্য সার্ভিস পাবেন না প্রথম একাদশে থাকা এক ঝাঁক ফুটবলাররা। সেদিক থেকে অনেকটা নিশ্চিন্ত পর্তুগাল কোচ। দলে নেই চোট সমস্যা। জার্মানদের বিরুদ্ধে ২৫ বা বছরের খরা কি কাটাতে পারবে পর্তুগাল? না, এবারও শেষ হাসি হাসবে জার্মানি? সেদিকেই তাকিয়ে ফুটবল বিশ্ব।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

