ট্রেনের ভিড়ের চাপে প্রাণ হারাল ৫, আহত অনেক

নিউজটাইম ওয়েবডেস্ক : সপ্তাহের প্রথম দিন। সকালের বাদুড়ঝোলা ভিড়ে প্রাণ হারাল ৫। জানা গিয়েছে দিভা থেকে মুম্বরা রেলওয়ে স্টেশনের মাঝামাঝি জায়গায় ট্রেনে অতিরিক্ত ভিড়ের চাপে দরজা থেকে ৮ থেকে ১২ জন পড়ে যান। সেই সময়ে পাশের রেল ট্র্যাক থেকে মুম্বই লখনউ গামী পুষ্পক এক্সপ্রেস যাচ্ছিল।

একটি ট্রেন অন্য ট্রেনটিকে পেরিয়ে যাওয়ার সময়ই এই ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কয়েকজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল প্রশাসন ও পুলিশ। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে থানে জেলার ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস থেকে খানের খসড়া রুটে যাচ্ছিল।। নিহতদের সকলেরই বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।

মুম্বই সিআরপিও জানান, এটি কোনও ট্রেন দুর্ঘটনা নয়। এটি একটু আকস্মিক দুর্ঘটনা। ট্রেনের তরফে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে।সপ্তাহের প্রথমদিন। অফিস হোক কিংবা স্কুল কলেজ প্রথমদিন হাজিরা দেওয়া আবশ্যক। তাই ট্রেনে দেখা যায় বাদুড়ঝোলা ভিড়। দরজায় বহু মানুষ প্রাণ হাতে নিয়ে ঝুলতে ঝুলতে যায় প্রতিদিন। ট্রেন কম থাকায় কিংবা সঠিক সময়ে অফিস পৌঁছানোর প্রয়োজনে একটি টাইমের ট্রেনকেই লক্ষ্য করে চলে নিত্যযাত্রীরা। সেক্ষেত্রে রেলের তরফ থেকে আরও বেশি সতর্কতা জারি করা দরকার। যাতে এমন দুর্ঘটনা ফের না ঘটে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube