নিউজটাইম ওয়েবডেস্ক : বিতর্কিত মন্তব্যের জেরে প্রায়ই তিনি উঠে আসেন খবরের শিরোনামে। এবার রাজ্য সরকারে বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুললেন বিজেপি রাজ্য সভাপতি দিলী ঘোষ। তাঁর কথায়, “নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ হওয়া সত্ত্বেও জোরপূর্বক ডাক্তারদের নিউমোনিয়া লিখতে বাধ্য করছে রাজ্য”। ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের বিমার টাকা থেকে বঞ্চিত করার স্বার্থেই রাজ্য তথ্য গোপন করছে। মেদিনীপুর মেডিক্যাল কলেজে গিয়ে এমন বিস্ফোরক অভিযোগ তুললেন দিলীপ ঘোষ।
সুত্রের খবর, সোমবার পিপিই দিতে মেদিনীপুর মেডিক্যাল কলেজে যান দিলীপ ঘোষ। সেখান থেকে তিনি বলেন, “করোনা ভাইরাসে এখনও পর্যন্ত কতজন আক্রান্ত এবং কতজন মৃত তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ডাক্তারদের বলা হয়েছে, কেউ মারা গেলে নিউমোনিয়া লিখতে হবে। ঠিক যেমন ভাবে ডেঙ্গির সময় অজানা জ্বর লিখতে বলা হয়েছিল। আর সেই কারণেই করোনায় আক্রান্ত ও মৃতের আসল সংখ্যা জানা যাচ্ছে না।” এরপরেই দীলিপ ঘোষ জানান, এর ফলে সবথেকে বেশি ক্ষতি হবে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের। কারন, স্বাস্থ্যকর্মী, চিকিৎসকদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে ৫০ লক্ষ টাকার এবং রাজ্য সরকারের তরফে ১০ লক্ষ টাকার বিমা করা হয়েছে। যদি করোনায় আক্রান্ত ও মৃতদের তথ্য গোপন করা হয় এবং পরীক্ষা না হয়, তাহলে কীভাবে তাঁরা এই বিমার টাকা পাবেন? এদিন সেবিষয়েই প্রশ্ন তোলেন রাজ্য বিজেপির সভাপতি। এদিন দিলীপ ঘোষ দাবি করেন, রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০। কিন্তু রাজ্য তা মানতে নারাজ। মমতা সরকারের তরফে যে তথ্য দেওয়া হয়েছে, তাতে স্পষ্ট জানানো হয়েছে রাজ্য়ে করোনায় মৃত মাত্র ৩। রাজ্য সরকার আসল তথ্য গোপন করতে চাইছে বলেই এদিন অভিযোগ জানান দিলীপ ঘোষ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

