নিউজটাইম ওয়েবডেস্ক : পশ্চিমবঙ্গে করোনাভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হল ৫। মঙ্গলবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন করোনায় মৃতের সংখ্যা ৩ বলে দাবি করেছেন তিনি। যদি বেসরকারি মতে করোনা আক্রান্ত অবস্থায় পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা তার বেশি।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৫। এছাড়া ৬৯ জন করোনায় আক্রান্ত অবস্থায় রয়েছেন। যার অর্থ করোনা আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন তাঁরা। তবে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত মোট কতজন করোনায় আক্রান্ত হয়েছেন সেই সংখ্যা এখনো স্পষ্ট ভাবে জানায়নি রাজ্য সরকার। কেন্দ্রের হিসাব অনুসারে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৯১। তবে সেই পরিসংখ্যান এখনো মেনে নেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এদিন ভিডিয়ো কনফারেন্সিংয়ে সাংবাদিক বৈঠকে যোগ দেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এই উদ্বেগজনক পরিস্থিতিতে ভয় না পেয়ে সাবধান হতে পরামর্শ দেন তিনি। সোমবার রাজ্য সরকার করোনা পরিস্থিতি মোকাবিলায় যে আন্তর্জাতিক পরামর্শদাতা বোর্ড গঠন করেছে তার অন্যতম সদস্য অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

