ফের নিম্নচাপ, আগামী ২৪ ঘন্টার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিনবঙ্গে

নিউজটাইম ওয়েবডেস্ক : চলতি বছর বেশ খানিকটা দেরিতেই কেটেছে শীতের আমেজ। আসময়ী বৃষ্টিতেও নাজেহাল হতে হয়েছে রাজ্যবাসীকে। হত কয়েকদিন ধরে মোটামুটি ভাবে বেড়েছে তাপমাত্রা। এই পরিস্থিতিতে ফের বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। উত্তরবঙ্গ থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত নিম্নচাপের জেরে চলতি সপ্তাহে ঝড়-বৃষ্টির সম্ভাবনা হয়েছে বলে জানিয়ে দিল হাওয়া অফিস।  

হাওয়া অফিস সুত্রের খবর, এই নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়েছে। য়ার জেরে উত্তরবঙ্গ এবং দক্ষিনবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা ও  দুই মেদিনীপুরে এই নিম্নচাপের জেরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। 

উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বুধ ও বৃহস্পতিবার হালকা বৃষ্টি হলেও তার পরিমান বাড়বে শুক্রবার। শুক্র-শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিম ও উত্তরবঙ্গে। এছাড়া দক্ষিনবঙ্গের চারটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে শুক্রবার। 

সোমবার বিকালে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৩ শতাংশ। 

নিম্নচাপের জেরে আন্দামান, কেরল ও লাক্ষাদ্বীপে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। এছাড়া আগামী কয়েকদিন অসম সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube