নিউজটাইম ওয়েবডেস্ক : দেশজুড়ে কোভিডের চোখ রাঙানি। একদিনের প্রায় দ্বিগুনের বেশি বাড়ল করোনা সংক্রমণের সংখ্যা। বুধবার দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ২৭৬ জন। বৃহস্পতিবার নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা ৫৬৪। মৃত্যু হয়েছে ৭ জনের। তিন বছর পর ফিরে এল করোনা ভাইরাসের সংক্রমণ। চিন্তিত সাধারণ মানুষ।
দেশজুড়ে মোট আক্রান্ত প্রায় ৫০০০ হাজার ছুঁইছুঁই। করোনা সংক্রমণের নিরিখে শীর্ষে কেরালা। প্রায় দেড় হাজার করোনা আক্রান্ত কেরালাতে। দিল্লিতে কোভিডে মৃত্যু ৫ মাসের শিশুর। মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩ জনের, কর্নাটকে ২ এবং দিল্লিতে ২ করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, দেশজুড়ে করোনা পরিস্থিতি নিয়ে দিল্লিতে বৈঠক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। দেশে সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল গুলিকে করোনা পরিস্থিতি মোকাবিলায় নির্দেশ দেওয়া হয়েছে। প্রস্তুত রাখতে বলা হয়েছে, আইসোলেশন বেড, অক্সিজেন, ভেন্টিলেটর ও পর্যাপ্ত পরিমানে ওষুধ। এর পাশাপাশি রাজ্যের কোন কোন হাসপাতালে কি পরিস্থিতি আছে, বৃহস্পতিবার বিকেলের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

