নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যে আবার হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ফের চোখ রাঙাচ্ছে covid – 19। তিন বছর পর ফিরে এল করোনা ভাইরাস। চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মহলে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত ৪৪ জন।
রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৩১ জন। ২৬ মে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১২ জন। শেষ সাত দিনে এক ধাক্কায় অনেকটাই বেড়েছে আক্রান্তের সংখ্যা। এক সপ্তাহে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩১৯ জন। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৫৮ থেকে বেড়ে হয়েছে ৩ হাজার ৯৬১ জন। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, যেসব ল্যাব এবং হাসপাতালে কোভিড টেস্টের পরিকাঠামো রয়েছে তাদের প্রত্যেকটি ল্যাব ও বেসরকারি হাসপাতাল এবং সরকারি হাসপাতাল গুলিতে গত ২ সপ্তাহের মধ্যে যাদের যাদের কোভিড পসিটিভ রিপোর্ট এসেছে তাদের নমুনা পাঠাতে হবে স্কুল অফ ট্রপিকাল মেডিসিনে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

