মোবাইল চুরির অপবাদ! নিখোঁজ নাবালক, গ্রেফতার মূল অভিযুক্ত ও তাঁর দাদা

নিউজটাইম ওয়েবডেস্ক : মহেশতলায় কিশোরকে নারকীয় অত্যাচারের ঘটনায় এবার নতুন মোড়। তিন দিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের হাতে গ্রেফতার মূল অভিযুক্ত শাহেনশা ও তাঁর দাদা। গোপন সূত্রে খবর পেয়ে মুম্বই স্টেশন থেকে তাঁদের গ্রেফতার করেছে রবীন্দ্রনগর থানার পুলিশ বলে খবর।

দু’দিন আগে একটি ভিডিও প্রকাশ হয় সমাজমাধ্যমে। সেখানে দেখা যায় একটি যুবককে পা ওপরে বেঁধে ও মাথা নীচে করে রাখা হয়েছে। অমানবিক ছবি। মোবাইল চুরির অপবাদে ওই কিশোরকে বিদ্যুতের সক দেওয়া হয় পর্যন্ত । এরপর ঘটনায় ২জনকে গ্রেফতার করে পুলিশ। যদিও পলাতক ছিল মূল অভিযুক্ত শাহেনশা। পুলিশ সূত্রে খবর, শাহেনশা ও তাঁর দাদা দু’জনের মুম্বই পালিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছিল। বৃহস্পতিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে ইসলামপুরের ছোঘরিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা এবং নির্যাতিতর মা। এদিকে ঘটনার পর থেকে এখনো অব্দি নিখোঁজ ওই নির্যাতিত নাবালক। কবে ঘরে ফিরবে ছেলে? আসায় বসে রয়েছেন তাঁর বাবা-মা ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube