পাড়ুইয়ে কোয়ারেন্টাইন সেন্টার ঘিরে ধুন্ধুমার গুলিতে মৃত ১

নিউজটাইম ওয়েবডেস্ক : কোয়ারেন্টাইন সেন্টার কে কেন্দ্র করে শনিবার সন্ধ্যা থেকেই উত্তপ্ত বীরভূমের পাড়ুই থানার তালিবপুর গ্রাম।ভিনরাজ্য ফেরত গ্রামের শ্রমিকদের তালিবপুরের স্কুলে কোয়ারেন্টাইন সেন্টারে আশ্রয় দেওয়া হয়। শুরু হয় বচসা।দুই গোষ্ঠীর মধ্যে চলে বোমাবাজি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই বিবাদ বলে দাবি গ্রামবাসীদের

করোনা ভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য দফতরের নির্দেশে কোয়ারান্টাইন সেন্টার করার জন্য স্কুল, কলেজ, হোটেল গ্রহণ করতে শুরু করে জেলা প্রশাসন। সেই মতো শনিবার বিকেলে পাড়ুই থানার তালিবপুর গ্রামে যান প্রশাসনের লোকজন। সেখানে একটি গার্লস হস্টেলে কোয়ারান্টাইন সেন্টার করার পরিকল্পনা করা হয়। কিন্তু এতে বাধা দেন গ্রামবাসীদের একাংশ। উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে পৌঁছায় পাড়ুই থানার পুলিশ। তবে, শনিবার রাতে ফের গন্ডগোল শুরু হয়। সংক্রমণ ছড়িয়ে পরতে পারে, ফলে গ্রামে স্কুল হস্টেলে ভিন রাজ্য ফেরত শ্রমিকদের রাখতে তারা রাজি হন না। তাঁদের হাসপাতালেই রাখতে হবে।এই দাবি করেন গ্রামবাসীরা।

রাতে বনশঙ্কা অঞ্চল সদস্য সাইফুদ্দিন আহমেদ, তৃণমূলের অঞ্চল সহ সভাপতি আব্দুল হাইদের নেতৃত্বে বোমা গুলি নিয়ে আক্রমণ করা হয় বলে অভিযোগ। গ্রামের বাসিন্দা নিহত নাসিরুদ্দিনের আত্মীয় বলেন তারা সবাই তৃণমূল করেন। নাসিরুদ্দিনই পঞ্চায়েত সদস্য বানায় সাইফুদ্দিনকে।

তিনি আর ও জানান কোয়ারান্টাইন সেন্টার করতে বাধা দিয়েছিলেন তারা। কারণ, স্কুলের কাছে সব বাসস্থান। কিন্তু পঞ্চায়েত সদস্য ও অঞ্চল সহ-সভাপতি জোর করে কোয়ারেন্টাইন সেন্টার করার চেষ্টা করে। পুলিশ বিষয়টি যদিও পরে মিটিয়ে দেয়। মধ্যরাতে তারা নাসিরুদ্দিনকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে। গুলি চালায়। এক সিভিক ভলন্টিয়ার এর সঙ্গে যুক্ত। ঘটনাস্থলেই মৃত্যু হয় নাসিরুদ্দিনের। ঘটনায় উত্তেজনা পাড়ুই এলাকায়।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube