নিউজটাইম ওয়েবডেস্ক : ক্রোয়াট মিডফিল্ডারের অ্যাকিলিস টেন্ডনের চোট পুরোপুরি সারিয়ে তুলতে এই সময়ে অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিয়েছে ম্যানচেস্টার সিটি। গ্রীষ্মের পুরোটা সময় তিনি পুনর্বাসন প্রক্রিয়ায় থাকবেন বলে জানিয়েছে ক্লাবটি।
এই চোটের কারণেই গত মাসে এফএ কাপের ফাইনালে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে খেলতে পারেননি ২০২৪-২৫ মৌসুমে ৪২ ম্যাচ খেলে সাত গোল করা কোভাচিচ। বিশ্বকাপ বাছাইয়ে ক্রোয়েশিয়ার আসছে দুই ম্যাচের দলেও নেই ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার। আগামী শুক্রবার জিব্রাল্টার ও ৯ জুন চেক রিপাবলিকের মুখোমুখি হবে ক্রোয়াটরা।আগামী ১৪ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে মাসব্যাপী ৩২ দলের ক্লাব বিশ্বকাপ। ১৮ জুন মরক্কোর ক্লাব উইদাদ এসির বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে শিরোপাশূন্য মৌসুম কাটানো ম্যানচেস্টার সিটি।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

