নিউজটাইম ওয়েবডেস্ক :
রাজ্যের ক্রমশই বেড়ে চলেছে করোনার উদ্বেগ। এবার কোভিডে আক্রন্ত সাত মাসের শিশু ও তাঁর মা। কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ওই শিশুটি। ওই শিশুটির মায়েরও করোনার উপসর্গ দেখা দিয়েছে। যদিও জানা যায় নি ওই শিশুটির মা করোনা ভাইরাসের কোন উপজাতিতে আক্রান্ত হয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, এখন বিপদ মুক্ত রয়েছেন শিশু ও তাঁর মা। ৩ বছরে পর করোনা ভাইরাস মাথা চারা দিয়ে উঠেছে দেশ জুড়ে। মহারাষ্ট্র, কেরল, দিল্লি,পশ্চিমবঙ্গতে ভুরি ভুরি করোনায় আক্রান্তের খবর মিলছে। সারা দেশে মোট আক্রান্ত ৪০২৬। একদিনে মোট সারা দেশেকোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫জনের। এর আগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৩-বছর বয়সী এক মহিলার। যদিও তিনি বহুদিন ধরে কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে। এরপর শিলিগুড়ির এক চিকিৎসকও করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

