নিউজটাইম ওয়েবডেস্ক : দেশ জুড়ে চোখ রাঙাচ্ছে কোভিড – 19। সারা দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে দেশে সংক্রমিতের সংখ্যা ছাড়াল সাড়ে পাঁচ হাজারেরও বেশি। গত ২৪ ঘন্টায় নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৩৯১ জন । যা আগের তুলনায় অনেকটাই বেশি । মৃত ৪ ।
শুক্রবার কলকাতার বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয় ২ শিশু। CMRI-হাসপাতালেও ভর্তি রয়েছে ২ কোভিড আক্রান্ত শিশু। এদিকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত ২ প্রৌঢ়। জানা গেছে, মেডিক্যাল কলেজ হাসপাতালের এক চিকিৎসকেরও করোনা সংক্রমণ ধরা পড়েছে। করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের জন্য কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে দিন-রাট খোলা হয়েছে কাউন্টার । প্রতিদিন ৩ ঘণ্টা নমুনা সংগ্রহের কাজ চলছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশানুসারে, রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালতে বেড, অক্সিজেনের ব্যবস্থা, পর্যাপ্ত পরিমানে ওষুধ ও ভেন্ডিলেশনের ব্যবস্থা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

