নিউজটাইম ওয়েবডেস্ক : কাকিমার হাতে খুন ভাইপো। প্রায় দু’সপ্তাহ পর উদ্ধার যুবকের পচা গলা মৃতদেহ। মৃতের নাম সাদ্দাম নাদাপ। পেশায় ঠিকাদার ওই যুবকের বাড়ি মালদার পুখুরিয়ায়। বিগত কয়েকদিন ধরে নিখোঁজ থাকায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল সাদ্দামের পরিবার। সোমবার যুবকের তল্লাশিতে দক্ষিণ দিনাজপুরের তপন অভিযুক্ত মৌমিতা হাসানের বাপের বাড়ি পৌঁছায় পুলিশ। ছাদের নীচে থাকা বাঙ্কার থেকে যুবকের দেহ উদ্ধার করা হয়। গ্রেফতার করাহয় সাদ্দামের কাকিমা মৌমিতাকে। মহিলা সাদ্দামের থেকে মোটা অংকের টাকা নিয়েছিলেন বলে অভিযোগ তোলেন মৃতের দাদা।
সোমবার পুলিশি জেরায় অভিযুক্ত জানায়, ভাইপো সাদ্দামের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল তাঁর। সংসার ছেড়ে পালিয়ে তাঁকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন সাদ্দাম। তবে সেই প্রস্তাবে রাজি না হলে তাঁর স্বামী ও সন্তানকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল সাদ্দাম। এরপরই ছক কষতে থাকেন মৌমিতা। প্রায় দু’সপ্তাহ আগে মৌমিতা তাঁর বাপের বাড়ি দক্ষিণ দিনাজপুরের তপন সাদ্দামকে ডেকে পাঠায়। এরপর তাকে কুপিয়ে বস্তায় ভোরে দেহটি ছাদে বাঙ্কারে ঢুকিয়ে রাখে। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। সোমবার দুপুরে দেহটি উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানা ও তপন থানা। হাড়হিম করা এই ঘটনায় শিউরে উঠেছে মালদা ও দক্ষিন দিনাজপুর দুই-ই জেলা। খুন এবং দেহ লোপাট মৌমিতা কী একই করেছে? নাকি ওর সঙ্গে ছিল আরও কেউ। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

