নিউজটাইম ওয়েবডেস্ক : অনুব্রত মন্ডল, বিক্রমজিৎ সাউয়ের পর এবার বেলাগাম হুমায়ুন কবির। প্রকাশ্যে শাসক দলের আরেক বিধায়কের হুমকির ভিডিও। পুলিশকে আক্রমণ শানালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। রবিবার জনসমক্ষে উর্দিধারীদের আক্রমণ শানিয়েছেন শাসক দলের বিধায়ক। তিনি বলেছেন, বিরোধী আসনে থাকলে পুলিশকে শায়েস্তা করতে আমার সময় লাগতো ২৪ ঘন্টা। আমার হাত-পা বাধা, বেড়ি পড়ানো আছে। তৃণমূল বিধায়ক সরাসরি সামশেরগঞ্জ থানাকে আক্রমণ শানিয়েছেন।
রবিবার অনুব্রতর অনুগামী তৃণমূল ছাত্র পরিষদের বীরভূম জেলা অসভাপতি বিক্রমজিৎ সাউ অশালীন মন্তব্য করেন বোলপুর হানার আইসি লিটন হালদার সম্পর্কে। ফের শাসক দলের কর্মী আক্রমণ বানিয়েছেন পুলিশকর্মীকে। এবারে ফোন করে নয়, বরং সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে বোলপুর থানার আইসি লিটন হালদারকে হুমকি দিলেন বিক্রমজিৎ সাউ। যদিও ভিডিও ডিলিট করে দেওয়া হয় সমাজ মাধ্যম থেকে। কিন্তু, ভিডিও ভাইরাল হতেই আবারও উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে রাজনৈতিক মহলে। এবার এ ঘটনায় সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। জেলা সভাপতি পদ থেকে বিক্রমজিৎ সাউকে সরিয়ে দিল দল। এ ঘটনায় বিক্রমজিৎ সাউয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি যুব মোর্চা। প্রসঙ্গত, বোলপুর থানার আইসি লিটন হালদারকে আক্রমণ শানিয়ে বিপাকে তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মন্ডল। তাঁকে বোলপুর থানার পক্ষ থেকে ২বার তলব করা হয়েছিল যদিও তিনি অসুস্থতার দোহাই দেখিয়ে এড়িয়ে গেছেন হাজিরা। সোমবার অনুব্রতর আইনজীবী বোলপুর মহকুমা আদালতে কেষ্টর আগাম জামিনের আবেদন করতে পারেন। এই সম্ভাবনাই প্রবল।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

