নিউজটাইম ওয়েবডেস্ক : বেশ কিছুদিন ধরেই আরজি কর আন্দোলের প্রধান তিন মুখ অনিকেত মাহাতো, আসফাকুল্লা নাইয়া ও দেবাশীষ হালদারের পোস্টিং বিতর্ক নিয়ে শুরু হয়েছে চর্চা। অভিযোগ, কাউন্সেলিংয়ের পর তাঁদের পছন্দের জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পোস্টিং বদলির অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ২ জুনিয়র ডাক্তার তথা দেবাশিস হালদার ও আসফাকুল্লা নাইয়া।
পোস্টিংয় বদলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে একক বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন তাঁরা। এদিকে দুই জুনিয়র চিকিৎসকের আবেদন গ্রহণ করল আদালত। মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়। আগামী ৫ জুন গ্রীষ্মাবকাশকালীন বেঞ্চে মামলার শুনানি হবে। এবিষয়ে অনিকেত মাহাতো জানিয়েছেন, মেধাতালিকায় থাকা চিকিৎসকেরা পোস্টিংয়ের জন্য বেছে নিতে পারেন তাঁদের নিজের পছন্দের জায়গা। যাঁদের নাম তালিকার উপরের দিকে থাকে, তাঁরা এই সুযোগ পান। কিন্তু দেবাশীষ হালদার, অনিকেত মাহাতো ও আসফাকুল্লা নাইয়ার ক্ষেত্রে সেই প্রক্রিয়া মানা হয়নি বলে অভিযোগ। কারণ, মেধাতালিকায় ৮৫০জন ডাক্তারের বদলির নাম প্রকাশ হয়েছে। সেক্ষেত্রে শুধু এই তিনজনকেই বদলি করা হয়েছে। এখানেই তাঁরা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন। এবার সরকারের সিদ্ধান্ততের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেন ২ জুনিয়র ডাক্তার।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

