অসুস্থ আছি ! থানায় হাজিরা দিলেন না কেষ্ট

নিউজটাইম ওয়েবডেস্ক : ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে বিপাকে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল | রবিবার তাঁকে দ্বিতীয় বার সমন পাঠানো হয় থানায় হাজিরা দিতে  | কিন্তু সেই একই অজুহাত | অসুস্থতার অজুহাত দেখিয়ে এরিয়ে গেলেন হাজিরা | শুক্রবার সকালে অনুব্রত মণ্ডলের একটি অডিও ক্লিপ ভাইরাল হয় সমাজ মাধ্যমে | সেখানে শোনা গিয়েছে, কদর্য ভাষায় বোলপুর থানার আইসি লিটন হালদারকে গালিগালাজ ও হুমকি দেওয়ার কথা | যদিও তৃণমূল নেতার এই কাণ্ডে দল দায় স্বীকার করে নিয়েছে | দলের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ক্ষমা চেয়েছিলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা |

তারপর পুলিশ তলব করে থানায় হাজিরা দেওয়ার | শনিবার নিজে উপস্থিত না থেকে আইনজীবী মারফত চিঠি পাঠান SDPO অফিসে | দোহাই দেওয়া হয় অসুস্থতার | এরপর আবারও দ্বিতীয়বার চিঠি পাঠানো হয় কেষ্টর কাছে থানায় হাজিরা দেওয়ার | কিন্তু তিনি আজও এড়িয়ে গেলেন হাজিরা | এখন দেখার অনুব্রতর হাজিরা এড়ানোয় কি ব্যাবস্থা নেয় পুলিশ |

ওপরদিকে বিরোধী দলনেতা শুভেন্দু বিস্ফোরক দাবি করেছেন | তিনি বলেছেন, কেষ্টর ওই অডিও বিজেপির হাতে তুলে দেয় তৃণমূলের জেলা সভাধিপতি কাজল শেখ | এ্দিকে আজ কলকাতায় এসেছেন তৃণমূল নেতা কাজল শেখ. প্রশ্ন, তবে কি দলের ডাকেই কলকাতায় এলেন কাজল?

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube