বোলপুর থানার আইসিকে গালাগাল, হুমকি অনুব্রতর ! নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ তৃণমূল নেতৃত্বর

নিউজটাইম ওয়েবডেস্ক :

বীরভূমের বাঘ অনুব্রত মন্ডলের বিরুদ্ধে দায়ের এফআইআর। বোলপুর থানার আইসিকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়ার অভিযোগ উঠল কেষ্টর বিরুদ্ধে। গত সপ্তাহে সিউড়িতে মহামিছিলে জমায়েতের সংখ্যা নিয়ে পুলিশ কর্তাকে তির্যক ভাষায় গালিগাজ করেন তিনি।

শুক্রবার সকালে কেষ্টর একটি অডিও ক্লিপ সমাজ মাধ্যমে ভাইরাল করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অনুব্রত মন্ডলের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল তৃণমূল । দলের পক্ষ থেকে একটি পোস্ট করা হয়েছে । সেখানে ওই অডিও ক্লিপ যে অনুব্রত মন্ডলের এই কথা স্বীকার করে নিয়েছে তৃণমূল।

পাশাপাশি বলা হয়েছে, আগামী ৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে তাঁকে। নইলে তাঁর বিরুদ্ধে শোকজের নোটিশ জারি করা হবে। সেই সঙ্গে অনুব্রতের ৪ নিরাপত্তারক্ষীকে সরানো হয়েছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube