খারাপ আবহাওয়ার কারণে সিকিম সফর বাতিল মোদীর

নিউজটাইম ওয়েবডেস্ক : বৃহস্পতিবার বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক হয়েছিল, বাগডোগরা বিমানবন্দরে এসে হেলিকপ্টারে করে সিকিম যাবেন । কিন্তু, খারাপ আবহাওয়ার কারণে সেই কর্মসূচি বাতিল করা হয়েছে। এদিন নির্ধারিত সময় সূচি অনুযায়ী সকাল ১০টার আগে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছায় মোদীর বিমান।

সেখানে ১০মিনিট অপেক্ষা করার পর বাতিল করা হয় প্রধানমন্ত্রীর সিকিম সফর। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় এই সিদ্ধান্ত। সিকিম যেতে না পারলেও, রাজ্যের ভারতভুক্তির ৫০ বছর উদ্যাপন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন । পরে আলিপুরদুয়ারের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।

এদিকে আলিপুরদুয়ার আসার আগে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী ¸ তিনি লিখেছেন , আলিপুরদুয়ার যাবো । কেন্দ্রের প্রকল্পের প্রচার করবো ¸ বাংলার মানুষ কেন্দ্রের প্রকল্প চান ¸ তৃণমূল সরকারের দুর্নীতিতে বিতশ্রদ্ধ বাংলার মানুষ। এদিকে মোদীর বঙ্গ সফরকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতৃত্ব । এখন দেখার বিষয় সীমান্তবর্তী এলাকা থেকে জাতির উদ্দেশে কী বার্তা দেন মোদী? নজর সেদিকেই।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube