নিউজটাইম ওয়েবডেস্ক :
সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসিতে ফের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। কিছুদিন আগেই পরীক্ষার বিজ্ঞপ্তির কথা জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আবার কেন হবে পরীক্ষা? শুক্রবার এই প্রশ্ন তুলে শিয়ালদহ থেকে নবান্ন পর্যন্ত অর্ধনগ্ন মিছিলের ডাক দিয়েছেন চাকরিহারারা। এদিকে চাকরিহারাদের এই মিছিল আটকাতে বদ্ধ পরিকর কলকাতা পুলিশ। যার কারণেই আজকের শিয়ালদহ-র স্টেশনের চত্বর সম্পূর্ণ আলাদা। সকাল থেকে স্টেশন চত্বরে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত রয়েছে ৩ জন ডিসি পদমর্যাদার আধিকারিকরা। মজুত রাখা হয়েছে ২৫টি প্রিজন ভ্যান। মিছিল শুরুর আগেই পুলিশের ধরপাকড় শিয়ালদহ স্টেশন চত্বরে। একে একে চাকরিহারা শিক্ষক – শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের প্রিজন ভ্যানে তোলা হয়েছে। তাঁরা চেয়েছিলেন শান্তিপূর্ণ মিছিল করতে। তাই আগেই শুরু হয়ে যায় পুলিশের ধরপাকড়। ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে শিয়ালদহ স্টেশন চত্বরে। চাকরিহারাদের দাবি, আমরা পরীক্ষায় বসব না। কিভাবে পরীক্ষায় না বসে হকের চাকরি ফিরে পাওয়া যায় সেই জন্যই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চাইছেন তাঁরা। তাঁরা বলছেন, কারণ, স্কুলে পরীক্ষার সিলেবাস শেষ করা এবং পরীক্ষার প্রস্তুতির বিষয়টা সম্পূর্ণ আলাদা। দশ বছর আগে এই পরীক্ষা দিয়েছিলেন। এখন যদি তারা পরীক্ষায় বসার মতো পরিস্থিতি তাদের নেই। অনেকের সংসার রয়েছে তাদের শিশুসন্তান রয়েছে । পাশাপাশি ৩১শে ডিসেম্বর পর্যন্ত তাদের স্কুল চালিয়ে যেতে হবে। এসব সামলে তারা পড়াশোনা কখন করবেন? এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চেয়েছিলেন চাকরিহারাদের প্রতিনিধি দল। সেই সাক্ষাৎও পান নি তাঁরা। এদিকে এসএসসি-র বিজ্ঞপ্তি প্রকাশ করায় হতাশ চাকরিহারারা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

