নিউজটাইম ওয়েবডেস্ক : বৃহস্পতিবার সকালে যোগ্য শিক্ষক -শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে ৬ জন চাকরিহারাদের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের উদ্দেশে বিকাশভবন থেকে রওনা দিয়েছিলেন কালীঘাটে। নতুন করে পরীক্ষা দেওয়া সম্ভব নয়þ, একথা জানাতে গিয়েছিলেন। প্রতিনিধি দলে ছিলেন সাগরিকা সাহা, রূপা কর্মকার, স্মার্তী রায়, নুর আমিনা গুলশন, শিল্পী চক্রবর্তী, এবং সাহানি নাজনিন।
কোনোরকম মিছিল ছাড়াই মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন যোগ্য চাকরিহারা শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। এদিকে মুখ্যমন্ত্রী²ßþ বাসভবনে যাওয়ার আগেই তাঁদের আটকে দেয় পুলিশ¸ নিয়ে আসা হয় কালীঘাট থানায় । তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেখানে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন জানাতে হয়। সেই আবেদন তারা জানাÜনি। এদিকে কালীঘাট থানার পক্ষ থেকে জানান হয়েছে, মুখ্যমন্ত্রী এখন নবান্নে চলে গিয়েছেন । যদিও প্রতিনিধি দলের দাবী, তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেই ছাড়বেন। দেখা করার জন্য আবেদন জানাবেন তাঁরা। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী নবান্নে জানিয়ে দিয়েছিলেন যে পরীক্ষায় বসতেই হবে চাকরিহারাদের। চাকরিহারাদের দাবী, এখন পরীক্ষায় বসা কিছুতেই সম্ভব না। কারণ, স্কুলে পরীক্ষার সিলেবাস শেষ করা এবং পরিক্ষার প্রস্তুতির বিষয়টা সম্পূর্ণ আলাদা। দশ বছর আগে এই পরীক্ষা দিয়েছিলেন। এখন যদি তারা পরীক্ষায় বসার মতো পরিস্থিতি তাদের নেই। অনেকের সংসার রয়েছে তাদের শিশুসন্তান রয়েছে । পাশাপাশি ৩১শে ডিসেম্বর পর্যন্ত তাদের স্কুল চালিয়ে যেতে হবে। এসব সামলে তারা পড়াশোনা কখন করবেন? বিগত ১০ বছরে কোনরকম এসএসসির পরীক্ষা হয়নি। অর্থাৎ বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেক ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় বসবেন। এতকিছু সামলে তাঁদের পুনরায় পড়াশোনা করা অত্যন্ত চ্যালেঞ্জিং বলে মনে করছেন চাকরিহারারা ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

