নিউজটাইম ওয়েবডেস্ক : চাকরি ফেরতের দাবীতে আন্দোলনে অনড় যোগ্য চাকরিহারা শিক্ষক – শিক্ষিকারা। ১৭ দিন আন্দোলনের জেরে রাস্তায় বসেই কাটছে তাদের রাত-দিন। এরই মধ্যে রবিবার সকালে বিকাশভবনের সামনে থেকে সড়ল তাঁদের আন্দোলন স্থল। হাইকোর্টের নির্দেশে অবস্থানস্থল পাল্টালেন তাঁরা। সেন্ট্রাল পার্ক লাগোয়া ফুটপাতে চলছে তাঁদের আন্দোলন- বিক্ষোভ। আন্দোলন সড়ে যাওয়ায় বিকাশভবনের সামনে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।
গতকালই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ডেডলাইন বেধে দিয়েছেন চাকরিহারারা। তাঁরা বলেছেন, আগামী সোমবারের মধ্যে তাঁদের সঙ্গে দেখা করতে হবে শিক্ষামন্ত্রীকে। নয়তো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। এর আগেও চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে মেইল করেছিলেন, তবুও তাঁদের সাক্ষাৎ পাওয়া যায়নি। এবার সরাসরি শিক্ষামন্ত্রীকে ডেডলাইন বেধে দিলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। এদিকে সমাধানের পথ চেয়ে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন চাকরিহারা। তিনি জানিয়েছেন যে, রাজ্য সরকার যা করেছেন তাতে চাকরি ফিরে পাওয়ার কোন সম্ভাবনা নেই। কোনো শিক্ষকই চাকরি ফিরে পাবেন না। তবে যারা দুর্নীতির কারণে চাকরি পেয়েছে সেই তালিকা যদি রাজ্য সরকার প্রকাশ করে সেক্ষেত্রে সামান্য সম্ভাবনা রয়েছে। চাকরিহারাদের আবার নতুন করে পরীক্ষায় বসার কথা জানান তিনি।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

