আশিসের নেতৃত্বে কোর কমিটির মিটিং! হঠাৎই কেষ্টকে ফোন করে কড়া নির্দেশ দলনেত্রীর

নিউজটাইম ওয়েবডেস্ক : সদ্য জেলা সভাপতির পদ খুইয়েছেন অনুব্রত মন্ডল ( Anubrata Mondal ) । বর্তমানে কেষ্ট জেলা কোর কমিটির সদস্য । কমিটির চেয়ারম্যান আশিস বন্দোপাধ্যায়ের ( Ashish Bandopadhyay ) নেতৃত্বে রবিবার বসেছিল কমিটির বৈঠক। আর সেই বৈঠকে উপস্থিত ছিলেন অনুব্রত মন্ডল ( Anubrata Mondal ) ও তৃণমূল নেতা কাজল শেখ ( TMC Neta Kajol sekh )

বৈঠকে একসঙ্গে চলার বার্তা দিয়েছেন কমিটির চেয়ারম্যান ( Chairman Ashish Bandopadhyay ) । সেই সঙ্গে আভ্যন্তরীণ দ্বন্দ্ব যে বরদাস্ত করা যাবেনা, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। প্রয়োজনে কড়া পদক্ষেপের দেওয়া হয়েছে হুঁশিয়ারি। এদিকে,হঠাৎই কোর কমিটির বৈঠকের মধ্যে দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের ( Mamata Bondopadhay ) ফোন আসে অনুব্রত মণ্ডলের কাছে। সূত্রের খবর, আগামী দিনে জেলায় দলের আর কোনো মিটিং যাতে অনুব্রত না ডাকেন, তার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Bondopadhay )। যে কোনো কর্মসূচির আয়োজন করবে কমিটির চেয়ারম্যান আশিস বন্দোপাধ্যায় ( Chairman Ashish Bandopadhyay )

ওয়াকিবহাল সূত্রের মতে, গত ২ মাস ধরে কোর কমিটির কোনো বৈঠক না-হওয়া নিয়ে বীরভূমে ঘাসফুল শিবিরে বিভাজন সৃষ্টি হয়েছিল । এনিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন কেষ্ট বিরোধী হিসেবে পরিচিত কাজল শেখ ( Kajol Sekh ) । সেই আবহেই পদ খুইয়েছেন অনুব্রত। তবে রবিবাসরীয় বৈঠকে কেষ্ট যোগ দেবেন কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়। অবশেষে, জল্পনা উড়িয়ে নির্ধারিত সময় অনুযায়ী বৈঠকে যোগ দিয়েছেন অনুব্রত মন্ডল ( Anubrata mondal )

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube