বৃহস্পতিবার বঙ্গ সফরে মোদী, কটাক্ষ উদয়ন গুহুর

নিউজটাইম ওয়েবডেস্ক : অপারেশন সিঁদুরের পর প্রথমবার বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার জনসভা করবেন আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে । ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়ে গিয়েছে মঞ্চ তৈরির কাজ। রাজ্য বিজেপি সূত্রে খবর, বৃহস্পতিবার সিকিম হয়ে আলিপুরদুয়ারে আসবেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই বঙ্গ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

দেশের বর্তমান পরিস্থিতিতে চর্চায় রয়েছে চিকেন নেক ।এর পাশাপাশি সীমান্তবর্তী বিভিন্ন এলাকা ও উত্তর-পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স। অপরদিকে ভুটান-অসম সীমান্তবর্তী জেলা আলিপুরদুয়ার। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন, এই সমস্ত কারণের জন্যই বেছে নেওয়া হয়েছে অলিপুদুয়ারের প্যারেড গ্রাউন্ড । এখন দেখার বিষয় হল সীমান্তবর্তী এলাকা থেকে দেশের উদ্দেশে কি বার্তা দেন প্রধানমন্ত্রী। সকলের নজর সেদিকেই।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর বঙ্গ সফরকে কটাক্ষ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মঙ্গলবার একটি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে নাম না করে আক্রমণ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তিনি বলেছেন, কেউ কেউ আগে চা বিক্রি করতেন। আর এখন সিঁদুর বিক্রি করছেন। আর সিঁদুর বিক্রি করতে আলিপুরদুয়ারে আসতে হচ্ছে। প্রধানমন্ত্রী ধর্মের ভিত্তিতে বিভাজন সৃষ্টি করছেন বলে অভিযোগ করেন মন্ত্রী উদয়ন গুহ । এদিকে উদয়ন গুহর মন্তব্যে জোর চর্চা শুরু রাজনৈতিক মহলে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube