ফের পাকিস্তানকে তুলোধনা মোদীর

নিউজটাইম ওয়েবডেস্ক : গুজরাত সফরের দ্বিতীয়ও দিনে ফের পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী¸ মঙ্গলবার গান্ধিনগরের সভা থেকে মোদী বলেন, পাকিস্তান জানে যে তাঁরা ভারতের বিরুদ্ধে জিততে পারবে না। বারবার ভারতীয় সেনার কাছে পরাজয় স্বীকার করতে হয়েছে ইসলামাবাদকে।

সোমবার প্রধানমন্ত্রীত্তের ১১ বছর পূর্তির সভা থেকেও পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন নরেন্দ্র মোদী । সুযোগ পেলেই পাকিস্তান নিরীহদের মেরেছে বলে অভিযোগ করেন¸ জঙ্গিদের প্রশিক্ষণ দেয় পাক সেনা। অপারেশান সিঁদুরের প্রসঙ্গ টেনে এনে মোদী বলেন, ওটা একটা কঠোর পদক্ষেপ ছিল । জঙ্গিদের ৯ টি ঘাঁটি গুরিয়ে দেওয়া হয়েছে । এবার যা কিছু হয়েছে সব ক্যামেরার সামনে হয়েছে, যাতে কেউ দেশে ফিরে প্রমাণ চাইতে না পারে।

মোদী আরও বলেন, সন্ত্রাসবাদ পাকিস্তানের কাছে ছায়াযুদ্ধের কৌশল। অপারেশান সিঁদুরের রাষ্ট্রীয় মর্যাদায় জঙ্গিদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শান্তির বার্তা দিয়ে মোদী বলেন, আমরা চাই শান্তি, অন্যদেরও শান্তিতে রাখতে চাই । ভারতের ওপর আঘাত হানা হলে, ভারতও গুলির জবাব গুলিতেই দেবে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube