**EDS: THIRD PARTY IMAGE** In this image released by @abhishekaitc via X on May 26, 2025, Member of a multi-party delegation and TMC MP Abhishek Banerjee during an interaction with senior representatives of leading think tanks, corporate policy groups and India Studies Centres, in South Korea. (@abhishekaitc via PTI Photo) (PTI05_26_2025_000446B)
নিউজটাইম ওয়েবডেস্ক : বুধবার জেডিইউ-র সাংসদ সঞ্জয় ঝাঁয়ের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সিঙ্গাপুরে পৌঁছলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সংসদ অভিষেক বন্দোপাধ্যায়। সেখানে একাধিক কর্মসূচি রয়েছে তাঁদের। এদিন মঞ্চে বক্তব্য রাখার সময় তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের পাশে থাকার কথা বললেন।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় বলেন, যারা রাজনীতিকে ভালোভাবে অনুসরণ করেন না, তাঁরা শুধু মনে করেন যে জাতীয় নিরাপত্তা বা দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে বিরোধী দলের অবস্থান কী হবে? যেখানে ক্ষমতাসীন সরকার বা রাজনৈতিক দলের সঙ্গে আমার মতবিরোধ থাকতে পারে, আমি তাঁদের সঙ্গে কঠোর ভাবে লড়াই করব। কিন্তু, যখন আমার দেশে জাতীয় নিরাপত্তার কথা আসে তখন আমি দৃঢ়ভাবে আমার জাতির সর্বোত্তম স্বার্থে যা আছে তার জন্য কাজ করব। উল্লেখ্য, অপারেশন সিঁদুরের সাফল্য এবং পাকিস্তান যে সন্ত্রাসবাদের মদতদাতা এই বার্তা তুলে ধরতে ৫০টি দেশে যাচ্ছে প্রতিনিধি দল। জাপান ও দক্ষিণ কোরিয়া হয়ে বুধবার সিঙ্গাপুরে একাধিক কর্মসূচি করবেন তাঁরা।- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

