শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউ-তে স্থানান্তরিত হলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আগেই পাওয়া গিয়েছিল, কিন্তু সাতদিনের সেলফ আইসোলেশন থাকা সত্ত্বেও জ্বর না কমায় রবিবার রাতে লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে। ১০ নং ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর দফতর। থেকে জানানো হয়েছে সোমবার তাঁর অবস্থার অবনতি হওয়ায় ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) সরিয়ে নিয়ে যেতে হয়েছে তাঁকে।

আপাতত ব্রিটেনের বিদেশ সচিব ডমিনিক রাব-এর হাতে রয়েছে দেশের সরকার পরিচালনার ভার। প্রধানমন্ত্রীর দফতরের এক মুখপাত্র জানিয়েছেন, “সোমবার সারা দুপুর ধরে অবনতি হয় প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার, এবং তাঁর মেডিক্যাল টিম-এর পরামর্শ মেনেই তাঁকে হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে।”

এর আগে সোমবারই হাসপাতালে নিজের বেড থেকে জনসন জানিয়েছিলেন যে তিনি বেশ ভালোই  রয়েছেন।

একটি টুইটার পোস্ট করে তিনি জানান,

, “আমি ধন্যবাদ জানাতে চাই এনএইচএস (ন্যাশনাল হেলথ সার্ভিস)-এর উৎকৃষ্ট কর্মীদের, এই কঠিন সময়ে আমার এত যত্ন নেওয়ার জন্য। আপনারা ব্রিটেনের শ্রেষ্ঠ। সবাই সুরক্ষিত থাকুন, এবং দয়া করে বাড়িতে থাকুন”

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube